চোরাবালিতে ডুবে
সাইয়িদ রফিকুল হক
চোরাবালিতে ডুবে কর বাঁচার আশা?
বন্ধু তোমার চোখে দেখি সুখ সর্বনাশা!
ধরা পড়লে ফাঁদে, দোষ দিচ্ছো কাকে?
কেউ আসবে নাকো তোমার ডাকে!
জগতসংসারে দেখি শুধু বুদ্ধির খেলা,
চতুর লোকেরা যে জমিয়েছে মেলা!
নিজের পাপে তুমি চোরাবালিতে ডুবন্ত,
লাভ নাই হে বন্ধু, এখন হয়ে দুরন্ত।
সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০২০
Comments (5)