সাপ কখনো বন্ধু হয় না
সাইয়িদ রফিকুল হক

সাপ পোষ মানলেও
সাপের বিষ কমে না!
সাপকে পোষ মানায়
কতকগুলো নির্বোধ!

সাপের সঙ্গে বন্ধুত্ব
তাই কখনো হয় না।
নির্বোধের আচরণ
অনুসরণ কোরো না।

আজকাল অনেকেই
সাপের সঙ্গে সখ্যতা
গড়ে বড় হতে চায়,
কিন্তু মৃত্যু হয় ছোবলে!


সাইয়িদ রফিকুল হক
০৬/০৮/২০২০