আপন-পর—২
সাইয়িদ রফিকুল হক
তোমার যে আপন বেশি
তারে আছো তুমি ভুলে,
সামনে ফেলে পিছনফিরে
কারে দেখ চোখ তুলে?
আপন-পর আজও তুমি
পারলে নাকো চিনতে,
অনেক টাকায় পারো শুধু
মুখরোচক খাবার কিনতে!
সবচে আপন জনকে এবার
নিতে হবে একটু চিনে,
তাইলে তুমি সুখী হবে
সারাবিশ্বের সুখ কিনে।
সাইয়িদ রফিকুল হক
০২/০৮/২০২০
Comments (4)