মনের পশু বধ
সাইয়িদ রফিকুল হক

গোশতো খাওয়ার কুরবানিতে
থাকবো নারে ভাই,
মনের পশু বধ করে আজ
শান্তি কী যে পাই।
প্রভুর দিদার চাইতে গিয়ে
করবো নাকো লোভ,
সরল পথে সারাজীবন
থাকবে নাকো ক্ষোভ!
ঈদের খুশি সবাই মিলে
করবো সারাজীবন,
স্বার্থলোভীর ঈদ হয় না
ধর্মে এসব বারণ।
গোশতো খাওয়ার ফুর্তি করে
করিস নাকো কুরবানি,
মনের পশু বধ করিতে
শুনিছ ধর্মবাণী।


সাইয়িদ রফিকুল হক
০১/০৮/২০২০