মহাশিল্পীর রঙতুলি
সাইয়িদ রফিকুল হক
রকমারি ফুল ফুটেছে পথের পাশে,
কেউবা দেখে, কেউবা তুলে নিচ্ছে হাতে,
আবার কেউবা ভালোবেসে মধুর হাস্যে
একটু বসে সবুজ দুব্বা ঘাসে।
ঘর ছেড়ে আজ কে যেন গো বসিয়েছে
সবুজ ঘাসে ভালোবাসার মিলনমেলা,
রোদে ভরা খুব সকালে ফুলপাখিদের কতরকম খেলা!
পাখিরা সব গলা ছেড়ে গান গায় সুখে,
ওপারের ওই ছোট্ট মাঠে ছেলেরা যে খেলছে ডাংগুলি,
আজ প্রকৃতির নরম বুকে পরশ বুলায় মহাশিল্পীর রঙতুলি।
কী যে সুন্দর আজ পৃথিবীর এই অকৃত্রিম হাসি!
মন বলে তাই, হে পৃথিবী, তোমাকে খুব ভালোবাসি।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৭/২০২০
Comments (5)