তুচ্ছ সবই
সাইয়িদ রফিকুল হক

অনেক দিনের বিরাট আশা
ডুবে গেল মুহূর্তে!
কোনোকিছুই স্থায়ী নয় যে
মায়াভরা মর্তে্য।
শুধু দেখি রঙিন আলো
জ্বলছে চারিপাশে,
সবকিছু আজ খাচ্ছে গিলে
ধড়িবাজ বাগডাসে!
সিংহগুলো কোথায় গেল
পাই না খুঁজে আর!
খেঁকশিয়ালে খুব সাহসে
পোষে কত ভাঁড়!
জীবন-মানে পাই না খুঁজে
তেমনকিছু আজ,
দীনদুনিয়ার সবই তুচ্ছ
মিথ্যা সকল সাজ।


সাইয়িদ রফিকুল হক
২৭/০৭/২০২০