চোখের আলো নিভে গেলে
সাইয়িদ রফিকুল হক
চোখের আলো থাকতেও তুমি
অন্ধ হলে কেমন করে!
স্বর্গের সিঁড়ি যায় না দেখা
পাপের রশি ধরে।
মনের ভিতর যাদের অনেক
জমে থাকে পাপ,
বাইরে তারা মানুষ হলেও
ভিতরে যে সাপ!
চোখের আলো নিভে গেলে
দিনে-দিনে বাড়ে শুধু লোভ,
পাপের পথে আসে নাকো পুণ্য
বাড়ে শুধু ক্ষোভ!
ভালোবাসার হৃদয়ভূমি
ভরে দাও গো রৌশনিতে,
সুন্দর চোখের মানুষ তুমি
হতে পারবে পৃথিবীতে।
চোখের আলো নিভে গেলে
বাড়াও তোমার মনের আলো,
পুণ্যজলে গোসল করে
দেখবে জগত কত ভালো!
সাইয়িদ রফিকুল হক
২৪/০৭/২০২০
Comments (4)