সাহায্য
সাইয়িদ রফিকুল হক
শুয়োরের কাছে মানুষ কি চায় সাহায্য?
সাহায্য কি পায় মানুষ কখনো
বন্য শুয়োরের কাছ থেকে?
মানুষ হইলে সাহায্য চাইবে মানুষের কাছে,
মানুষই পারে শুধু মানুষকে সাহায্য করতে।
মানুষ হইলে ভালোবেসো তুমি সব মানুষকে,
মানুষের হাত ভরে দিয়ো তুমি ভালোবাসায়,
মানুষ ব্যতীত মানুষের পাশে আর কে দাঁড়াবে?
জগতসংসারে মানুষই শুধু মানুষের বন্ধু—
শুয়োরের কাছে হাত পেতো নাকো—তুমি মানুষ।
সাইয়িদ রফিকুল হক
২২/০৭/২০২০
Comments (3)