গন্ধ শুঁকেই বুঝতে পারি
সাইয়িদ রফিকুল হক

গন্ধ শুঁকেই বুঝতে পারি তুই যে রাজাকার,
বাইরে তোমার ব্যবহারটা হোক না যতই চমৎকার!
তোমার মাথায় কিলিকবাজি—আরও কত ফন্দিফিকির!
লোকদেখানোর অভিপ্রায়ে মুখে আছে ধর্মজিগির।

সবকিছুতে ভণ্ডামি যে রক্তে তোমার মিশে,
দেশের একটু ভালো তুমি চাইবে আবার কীসে!
রাজাকারের রক্ত নিয়ে হয় না কেহ ভালো,
পাপের পথে জীবন তোমার—ভিতরটা যে কালো!

গন্ধ শুঁকেই বুঝতে পারি তুই যে বড় রাজাকার,
দেখাদেখির আর কী আছে তোমার শুকনা ব্যবহার!
ধর্মবেচার উসিলাতে তুমি এখন বিরাটবড় চাঁই,
আমরা জানি, তোমার মতো শয়তান কেহ নাই।


সাইয়িদ রফিকুল হক
১৪/০৭/২০২০