হিসাবনিকাশ
সাইয়িদ রফিকুল হক
পুবগগনে সূর্য দেখে
হচ্ছো কেন খুশি?
সন্ধ্যাকালেই অস্ত যাবে
দুঃখ পাবে বেশি।
আজকে যাকে আপন ভেবে
ধরছো অনেক কষে,
তোমার ক্ষতি করতে সে যে
নেইকো একটু বসে!
জীবনটা ভাই জোয়ারভাটা
মিলবে না তার নিকাশ,
অনেক বেশি হিসাব করেও
হয় না ভালোপ্রকাশ!
হিসাবনিকাশ বন্ধ রেখে
বুদ্ধি খাটাও জোরে,
হয়তো তুমি আলোর দেখা
পাবে কোনো ভোরে!
সাইয়িদ রফিকুল হক
০৯/০৭/২০২০
Comments (5)