শত্রু-মিত্র
সাইয়িদ রফিকুল হক
শত্রু কখনো মিত্র হয় না,
মিত্র কখনো শত্রু হয় না।
তবে মনে রেখ বন্ধু,
শাল-সেগুন কাঠেও
ঘুণ লাগে কখনো-কখনো।
শত্রুকে আপন করার বৃথা চেষ্টা
অনেকেই করেছে—
কেউ সফল হয়নি কখনো।
শত্রুর মুখে ছাই দিয়ে
যারা চিরদিনের মিত্র
শুধু তাদের নিয়ে গড়বে
তোমার ভালোবাসার জগৎ।
মনে রাখবে বন্ধু,
যে একবার শত্রু
সে চিরদিন তোমার শত্রু।
আজ যে তোমার মিত্র
সে যে চিরদিন তোমার মিত্র থাকবে
তা ভেবো না এই জীবনে কখনো।
চোখ-কান খোলা রেখে
হাত বাড়াও বন্ধু—চিরবন্ধুত্বের।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৭/২০২০
Comments (5)