পাপীরা সব
সাইয়িদ রফিকুল হক
কিয়ামতের ভয় দেখিয়ে
লাভ হবে না কোনো,
পাপীরা সব পাপ খাবে যে
আগের মতোই জেনো।
মরার ভয়েও পাপ ছাড়ে না
ভীষণ পাপীরাজ,
এরা সবাই খুব সতর্ক
আর শিকারী বাজ।
মরার আগে হজ করিবে
আর রাখিবে দাড়ি,
লোকদেখানো ধার্মিক সেজে
ঢাকায় করবে বাড়ি!
পাপীরা সব ভীষণ ধূর্ত
ফন্দি আছে অনেক,
সঙ্গীসাথী এদের পাশে
আছে আরও জনেক।
কিয়ামতের ভয় দেখিয়ে
লাভ হবে না কোনো,
পাপীরা সব পাপ করিবে
আগের মতোই শোনো।
সাইয়িদ রফিকুল হক
২৮/০৬/২০২০
Comments (4)