মনটাকে কত বলি
সাইয়িদ রফিকুল হক
এই মনটাকে কত বলি
একটু ভালো হয়ে চল,
সারাদিনে তোর পাশে যেন
আসে নাকো কোনো খল!
চারিদিকে এখন দেখি
টাউট-বাটপাড় করছে গিজ গিজ,
এদের ফাঁদে আটকে যাসনে
তুই সাধারণ নাচিজ!
পাপীদের ভিড় লেগে আছে
সারাজাহান-জুড়ে,
এই পাপীরা টিকে আছে
সৎমানুষের কবর খুঁড়ে!
এই মনটাকে রোজ বলি
সৎমানুষের সঙ্গে চল,
সারাদিনে আর তুই শুধু
সত্যকথা বল।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৬/২০২০
Comments (5)