তেইশ জুনে
সাইয়িদ রফিকুল হক
তেইশ জুনে স্বাধীন বাংলার
বীজ-রোপণ,
বন্দিশালার শিকল ভেঙে
সব মানুষের মুক্তিস্বপন।
জাতির বুকে উঠলো জেগে
একটি মহাসংগঠন,
জন্ম থেকেই স্বাধীনতার
জ্বেলে দিলো লন্ঠন।
দেশজনতার ভালোবাসার
সবচে বড় সংঘ,
এরাই শুধু করতে পারে
জাতির জন্য দুর্লংঘ্য।
ভালোবাসার আওয়ামীলীগ
আজকে তোমার জন্মদিন,
বীর-বাঙালির স্বাধীনতায়
শোধ হবে না তোমার ঋণ।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৬/২০২০
Comments (3)