রূপকুমারী—১
সাইয়িদ রফিকুল হক
রূপকুমারী, একটু কথা
বললে তুমি
কী-ই-বা এমন ক্ষতি!
আশিকজনের মনটা রাখো,
জানি তুমি
অনেক বেশি সতী!
ইশকে ডুবে অনেকজনই
জগতজুড়ে
হইছে বিরাট দরবেশ,
একটু সুযোগ না দিলে যে
হঠাৎ করে পাকবে আমার
মাথার সকল কেশ!
আশিকজনের কষ্ট দেখেও
কেন তুমি
পাও যে এতো সুখ!
সত্যি বলছি, এই জীবনে
বুকের ভিতর
আছে শুধু তোমার মুখ!
সাইয়িদ রফিকুল হক
০৯/০৬/২০২০
Comments (2)