আগে কত সুন্দর ছিল
সাইয়িদ রফিকুল হক

আগে কত সুন্দর ছিল আমাদের ছবির মতো দেশ,
সহজ-সরল মানুষের কথা বললে হবে নাতো শেষ!

মানুষের মনে তখন ছিল ভালোবাসা আর ভালোবাসা,
হিংসা ছিল না কারও মনে—কত সুন্দর ছিল সবার আশা,
মানুষগুলো এখন যেন কেমন অচেনা হয়ে গেছে হঠাৎ করে,
ভাবতে অবাক লাগেআমরা কি বাঙালি ছিলাম হাজার বছরে ধরে!
হিংসা-ঘৃণায় ডুবে-ডুবে আমরা কি এভাবে হয়ে যাবো একেবারে শেষ?

ভালোবাসার সেই মানুষগুলো কেমন করে কোথায় যেন চলে গেল!
খুনাখুনি আর হানাহানির দিন কেন যে আমাদের জীবনে এলো!
সেই সহজ-সুন্দর মানুষগুলো সরল মনে কেন যে আর হেসে ওঠে না!
সবার সহজ বুকে ছবির মতো নিষ্পাপ স্বপ্ন কেন আবার ভাসে না!
বাংলার ঘরে-ঘরে হিংসামুক্ত সহজ-সরল মানুষ কি আবার জন্ম নিবে না?
হিংসা-লোভের বেড়াজাল ভেঙে কবে জেগে উঠবে মুক্তিযুদ্ধের সেই বাংলাদেশ।


সাইয়িদ রফিকুল হক
০৮/০৬/২০২০