মানুষের বুদ্ধি
সাইয়িদ রফিকুল হক

একগুচ্ছ ফুল
অনেক বেশি ভালোবেসে
দিয়েছিলাম তার হাতে
ফুল নেয়নি সে
ফেলে দিলো রাস্তায়,
আর কে যেন একদলা
থুতু ফেলে দিলো ঘৃণায়
হঠাৎ করে তার সামনে,
অমনি খেলো সে তা চেটে
কত বুদ্ধি আজ তার মাথায়!

ভালোবাসার জোর নাই এখন
ঘৃণার শক্তি বেশি,
তাইতো দেখি বুদ্ধির ঢেঁকি
জেনেশুনে ভালোবাসে পেশি!


সাইয়িদ রফিকুল হক
০৫/০৬/২০২০