মানুষ হওয়ার সময় গেলে
সাইয়িদ রফিকুল হক
মানুষ হওয়ার সময় গেলে
আর পাবি না বল,
এই জগতে ভোগ করে যে
সবাই পাপের ফল।
নিজের ভুলে নিজের পায়ে
মারলি তোরা কুড়াল,
খোঁড়া পায়ে কেমন করে
দিবি আবার উড়াল?
মূর্খগুলোর বড়াই বেশি
কান পাতে না সতে,
সঠিক পথে আসতে এরা
চায় না কোনোমতে।
মানুষ হওয়ার সময় গেলে
ভুগবি পাপের ফলে,
কাজ হবে না আর যে তখন
হত মনোবলে।
সাইয়িদ রফিকুল হক
০৪/০৬/২০২০
Comments (4)