মনটাকে আজ
সাইয়িদ রফিকুল হক
মনটাকে আজ দিলাম একটা ঝাঁকি,
অমনি দেখি, জগতজুড়ে বিরাট ফাঁকি!
স্বার্থবিহীন কিছুই যে নাই কোনোখানে
আপনকোলে ঝোলা টানে সবাই মনেপ্রাণে!
ভালোবাসা মরে গেছে আজব-কঠিন রোগে,
সবাই ব্যস্ত সুখপ্রাচুর্যে-মহানন্দে জীবনভোগে!
মনটাকে আজ দোষ দিবো তাই কেমন করে?
প্রেমের ফুল যে ফোটে নাকো বদ্ধঘরে।
সবার মনে কঠিন ব্যাধি বেঁধেছে যে বিরাট বাসা,
মরুদস্যুর কাছে কেমনে কর ভালোবাসার আশা?
সাইয়িদ রফিকুল হক
২৭/০৫/২০২০
Comments (4)