আজবনীতি
সাইয়িদ রফিকুল হক

কষ্টে ফাটে বুক,
তবুও হাসে মুখ!
সবাই চাটে পা,
মুখে আবার না!
কাঁটাঘায়ে ইচ্ছে করে
দিচ্ছে নুনের ছিঁটা,
আসলজনের খবরই নাই
লাফায় ধানের চিটা!
পা-চাটারা আছে সুখে,
বেজায় হাসি তাদের মুখে!
ইচ্ছে করে ক্ষতি করে
বলছে মুখে আঃ,
এই না দেখে চামচাগুলো
বলছে সুখে বাঃ!
আজবদেশের আজবনীতি
চলছে ভীষণ ভালো,
মিথ্যা ছাড়া এইখানে যে
সবই এখন কালো!


সাইয়িদ রফিকুল হক
২৪/০৫/২০২০