দেহের ভিতর কত কী যে
সাইয়িদ রফিকুল হক
দেহের ভিতর মন যে আছে
মনের ভিতর আরেক মন!
কত কী যে সেইখানেতে
ওঁতপেতে আছে সারাক্ষণ।
দেহ-মনের দ্বন্দ্ব-খেলা
চলছে সদাই অবিরাম,
মনগভীরের সেই পশুটা
চায় না হতে নিষ্কাম।
দেহের ভিতর কত কী যে
দেখতে হলে করবে সাধনা,
স্বর্গরাজ্য পেতে চাইলে
দূর করো হে, কামবাসনা।
না বুঝিয়া হঠাৎ করে
ডুব দিয়ো না কামসাগরে,
আর প্রেমরসের নাগাল পায় না
অসময়ের কূলনাগরে।
এমন সোনার দেহখানা
হয় না যেন দোজখখানা,
কামরাজ্যে তাই প্রবেশ করতে
রফিক তোমায় করছে মানা।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৫/২০২০
Comments (3)