অর্থলোভী ইতরগুলো
সাইয়িদ রফিকুল হক
অর্থলোভী ইতরগুলো
করছে দেশের ক্ষতি,
এদের লোভ যে দেশের বুকে
আনছে ডেকে দুর্গতি।
এই পাপীদের জুতামেরে
করতে হবে বহিষ্কার,
অল্পে যারা তুষ্ট আছে
করবো তাদের নমস্কার।
সামান্য আজ চালে-তেলে
যাচ্ছে যাদের ঈমান,
রাজনীতিতে আসন যেন
পায় না এমন বেঈমান।
অর্থলোভী নরপশু
হয় না জাতির আপন,
ফাঁসিকাষ্ঠে ঝুলাও এদের
ধরবে বুকে কাঁপন।
সাইয়িদ রফিকুল হক
০৯/০৫/২০২০
Comments (2)