অলক্ষ্যের ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
প্রভাতের আলো পড়েনি চোখে
সকল কিছু ভুলে ছিলাম
শুধু তোমার শোকে!
ভালোবাসায় এতো যে কষ্ট
কে-বা জানিত আগে!
তবুও দেখি প্রেমই জাগে
মনমালঞ্চে নবানুরাগে।
এই জগতে সকল কষ্ট
বয়ে চলেছি যেন একাকী!
মনে যে পড়ে শুধু তারই
ঘনপল্লবসম দুটি আঁখি।
অধিক শোকে ভুলে ছিলাম
কত যে কষ্টে তাকে,
তবুও দেখি সেই মুখটি
মনকাননে কেমন করে ডাকে!
প্রভাতের আলো দেখি না আজো
তোমাকে ভুলে থাকার তরে,
তবুও দেখি সেই সে তুমি
বসে রয়েছো হৃদয়ভরে!
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০২০
Comments (5)