আবার এলো রোজা
সাইয়িদ রফিকুল হক
বছরঘুরে আবার এলো রোজা,
শোন্ পাষণ্ড এবার থেকে
একটু কমা পাপের বোঝা।
আগের মতো বুকফুলিয়ে চলিসনারে
একটু নত হ না এবার,
ধর্মপথে স্বপ্ন দেখ্ না মানুষ হবার।
বছরঘুরে আবার এলো রোজা,
পাপের পথে ইস্তফা দে
রাস্তা ধর্ না সহজ-সরল সোজা।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৪/২০২০
Comments (5)