পথ চলতে এখন
সাইয়িদ রফিকুল হক
পথ চলিতে এখন করে
অনেকরকম ভয়,
আজ মানুষের একটু ছায়া
সব মানুষের গায়ে না সয়!
সবাই থাকে খুবই ভয়ে
সবাই চলে সাবধানে,
তবু দেখি কেউ-কেউ চলে
দড়িছেঁড়া ষাঁড়ের
মতো আস্ফালনে!
গা-বাঁচিয়ে চলি আজকাল
তবু কেউ-কেউ বেখেয়াল!
এরা যেন রাস্তার রাজা
আসলে যে সবক’টা মাতাল!
পথ চলতে আজ খুবই সাবধান
ভাইরাস নাকি চারিপাশে,
সবসময় তাই তটস্থ আজ
কে যে কোথায় জোরে কাশে!
সাইয়িদ রফিকুল হক
২০/০৪/২০২০
Comments (7)