জীবনপ্রভাতে
সাইয়িদ রফিকুল হক
মনপাথরে হঠাৎ করে ফুটলো যেন ফুল,
কেমন করে আজ সকালে ভেঙে গেল
এতোদিনের ভুল!
মনআঙিনায় অনেক পরে পৌঁছুলো আজ
একটু আশার আলো,
জরাব্যাধি কেটে গেল একনিমিষে
সবকিছু আজ লাগে যে ভালো!
অনেক আশার সূর্য উঠলো
এতোদিনের ভুলমাড়িয়ে,
কে যেন গো গান শোনালো হাসিমুখে
নতুন ভোরে দু’হাত বাড়িয়ে!
পুরাতন ভুল কেমন করে বন্ধু তুমি
ভেঙে দিলে আপনহাতে,
অনেক আশায় নতুন সূর্য উঠলো যেন
আমারই জীবনপ্রভাতে!
সাইয়িদ রফিকুল হক
১৭/০৪/২০২০
Comments (6)