মানুষের বিপদে
সাইয়িদ রফিকুল হক

খুব বিপদে তোর মুখে আজ
শুনি কত গুজব!
তোরা মানুষ নাকি জাতির গজব?
আজ মানুষের খুব বিপদে তোদের মুখে
শুনি মিথ্যা গালগল্প,
সত্য ভুলে কেন হইলি তোরা এমন পাষণ্ড?
দেশের প্রতি প্রেম নাই একটু যাদের,
এইসব গুজব ভালো লাগে তাদের।
খুব বিপদে দাঁড়াও সবাই মানুষের পাশে,
পশুরা সব গুজব রটায় চারিদিকে
আর মানুষের বিপদ দেখে হাসে।
দেশের পক্ষে রুখে দাঁড়াও বীর বাঙালি, বীর জনতা,
চিরতরে নির্মূল করো গুজবসৃষ্টির বক্রতা-শত্রুতা।


সাইয়িদ রফিকুল হক
২৮/০৩/২০২০