জীবন-মৃত্যুর মাঝে
সাইয়িদ রফিকুল হক
জীবন-মৃত্যুর মাঝে সবার
দুলছে সোনার প্রাণ,
আতঙ্কে আজ বন্ধ হলো
হৃদয়সুরের তান।
ভালোলাগার সবই রইলো পড়ে
কোথাও নাই যে স্বস্তি,
মৃত্যুভয়ে থমকে গেছে
সব মানুষের বস্তি।
মানুষ কত অসহায় যে
বুঝা গেল আজ,
অনেক চিন্তায় সব কপালে
পড়েছে তাই বিরাট ভাঁজ।
সাইয়িদ রফিকুল হক
২৬/০৩/২০২০
Comments (5)