আজ বসন্ত এলো
সাইয়িদ রফিকুল হক
বসন্ত আজ এলো বলে
রঙ ধরেছে মনে,
আরও বেশি শখ জেগেছে
বিশ্বপ্রেমিক-জনে।
বনে–বনে কানাকানি
হাওয়ায় মাতামাতি,
সবাই এখন চাচ্ছে হতে
বসন্তরাজের সাথী।
খুশির আমেজ সবার মনে
হাসিভরা মুখ,
বসন্ত যে নিয়ে এলো
অনেক বেশি সুখ।
ভালোবাসার এমন ঋতু
আর তো কোথাও নাই,
আয় রে সবাই দলে-দলে
মিলনগীতি গাই।
আজ বসন্ত এলো রে ভাই
তোরা কোথায় বসে?
বিশ্বভূমির রূপের ধারা
পড়লো যেন খসে!
আয় না সবাই মিলেমিশে
গাইবো প্রেমের গান,
বসন্তেরই ভালোবাসায়
মিলবে বিশ্বপ্রাণ।
সাইয়িদ রফিকুল হক
১৫/০২/২০২০
Comments (3)