একাত্তরের বুদ্ধিজীবী
একাত্তরের বুদ্ধিজীবী
ছিলেন দেশের সন্তান,
তাঁদের ভয়ে কাঁপতো পাপের
পাকিস্তানের ময়দান!
সহজ-সরল মানুষ ছিলেন
ভালোবাসতেন দেশ,
দেশবিরোধী একটু ভাবনার
ছিল নাতো লেশ!
দেশকে তাঁরা বুকে নিয়ে
হাঁটতেন কত স্বপ্নে!
ব্যস্ত তাঁরা ছিলেন বেশি
মুক্তচিন্তা-বপনে।
Comments (9)