কেউ ডেকেছিল
সাইয়িদ রফিকুল হক
ঘুম ভেঙে গেল
হঠাৎ গভীর রাতে!
চারিদিকে দেখি তাকিয়ে
কেউ নাই পাশে!
কে যেন আমাকে
ডেকেছিল খুব যত্ন করে
আমার নামটি ধরে!
ঘুম ভেঙে গেছে
খুঁজে দেখি কাছে
কেউ নাই পাশে!
কিছুতেই আর
ঘুম এলো নাকো
এতো বড় রাতে
শুয়ে থাকি আনমনে
কেউ যদি ডাকে
আবারও এসে সংগোপনে!
কত খুঁজি তাকে
কে যে ডেকেছিল
আমায় একটু সংগোপনে!
আবার যদি সে
ডাকে ভালোবেসে
রাত জেগে তাই
শুয়ে থাকি হেসে!
সাইয়িদ রফিকুল হক
০৩/১২/২০১৯
Comments (2)