মানুষ তুমি দায়ী
সাইয়িদ রফিকুল হক
শীতটা এবার আসবে বলে
দিচ্ছে ভীষণ ফাঁকি,
ডিসেম্বরেও গরম হাওয়া!
লজ্জা কোথায় রাখি?
আবহাওয়াটা বদলে গেছে
মানুষ তোমার ভুলে,
আঘাত তুমি করছো সদাই
পরিবেশের মূলে!
নিজের হাতে নিজের পায়ে
মারছে সবাই কুড়াল,
এদেশ থেকে সুখশান্তিটা
দিবে এবার উড়াল!
শীতের সময় শীত আসে না
আসে শুধু গরম,
তবুও মানুষ মনটা তোমার
হয় না একটু নরম!
বিশ্বজুড়ে অর্থনেশায়
মাতাল মদ্যপায়ী,
সবখানে তাই ধ্বংসলীলায়
মানুষ তুমি দায়ী।
সাইয়িদ রফিকুল হক
০১/১২/২০১৯
Comments (3)