কিছু ভালো লাগে না
সাইয়িদ রফিকুল হক
মন ভালো নাই, মন ভালো নাই,
মনের কথা কেউ শোনে নাই!
কেউ শোনে নাই!
কিছু ভালো লাগে নাকো—সবই ভুল,
এই জীবনে তবুও তো কেউ ফুটালো না ফুল!
মনের কথা বলি কারে? বলি কারে?
কেউ শুনিতে কোনোদিনও এলো নাতো দ্বারে!
ভালোবাসায় আজ ধরেছে অনেক বেশি মরিচা,
সব মানুষের হৃদয়ে আজ জমেছে কঠিন সীসা!
মন ভালো নাই, মন ভালো নাই, কে শুনিবে কথা?
কেউ কি আছে? কাছে এসে দূর করিবে হৃদয়ব্যথা।
সাইয়িদ রফিকুল হক
২৯/১১/২০১৯
Comments (4)