হাল-ফ্যাশনের ললনারা
সাইয়িদ রফিকুল হক
হাল-ফ্যাশনের ললনারা
দিচ্ছে কত পোজ,
বাইরে এরা ভীষণ ভালো!
নেয় না ঘরের খোঁজ।
চেহারাটা দেখলে এদের
ভাববে কত ভালো,
আসলে যে মনটা এদের
চিরদিনের কালো।
ভিতর যদি সব মানুষের
একটু দেখা যেত,
এই জগতে মানবজাতি
মুক্তি তবে পেত।
হাল-ফ্যাশনের মেয়েগুলো
ভীষণ স্বার্থপর,
বাহিরটাকে আপন ভেবে
ঘরকে ভাবে পর!
মূর্খগুলো এখন দেখি
হচ্ছে বহুরূপী,
পরকীয়ায় যাচ্ছে ডুবে
কেউ-বা চুপিচুপি।
হাল-ফ্যাশনের ললনারা
ফিরে এসো ঘরে,
ভালোবাসার আপনভুবন
দেখ হৃদয়ভরে।
সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৯
Comments (3)