টকটাইমের সময়
সাইয়িদ রফিকুল হক
টকটাইমের সময় যেন
যাচ্ছে ভীষণ উড়ে,
অনেক কষ্টের টাকাগুলো
যাচ্ছে এখন পুড়ে!
কত লোভের কত অফার
দিচ্ছে পাজীগুলো,
দিনদুপুরে সবার চোখে
দিচ্ছে কেমন ধুলো!
ঘড়ির কাঁটায় চলছে নাতো
চলছে ঘোড়ার বেগে,
তবু নাদান বলছে কথা
সারারাত্রি জেগে!
টকটাইমের সময়গুলো
লোকদেখানো শুধু,
ভিতরে যে ঝুলছে মূলা
বাইরে কিঞ্চিৎ মধু।
সাইয়িদ রফিকুল হক
২৩/০৯/২০১৯
Comments (2)