মানুষ-চেনা
সাইয়িদ রফিকুল হক

মুখ দেখে কি যায় রে চেনা
মানুষ ভেজা বিড়াল?
বাইরে মানুষ ভিতরটাতে
সবকিছু যে আড়াল!
কত রূপে কত ধান্দায়
ঘুরছে এখন মানুষ,
এরা সবাই দেখতে মানুষ
আসলে যে ফানুস!
মুখে মধু ঝরছে কত!
ভিমরি খাবে তুমি,
তাইতো এখন মরছে মানুষ
ভণ্ডপশুর পদচুমি!
মুখ দেখে কি এই জামানায়
যায় রে মানুষ চেনা?
মানুষ এখন টাকার জোরে
হচ্ছে বেচা-কেনা!

সাইয়িদ রফিকুল হক
১৫/০৯/২০১৯