তোমার চোখের ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
তোমার চোখের ভালোবাসা
মুছে গেছে কোন্ সকালে,
তাইতো এখন প্রেম করি না
ভালোবাসার এই আকালে!
জীবন এখন ছন্দছাড়া
ভীষণরকম খাপছাড়া,
ভালোবাসা আজকে দেখি
একেবারে সর্বহারা!
ভালোবাসার কথা শুনি
দেখি নাতো ভালোবাসা,
প্রেমের নামে আজকাল তাইতো
দেখছি কত রং-তামাশা!
তোমার চোখের ভালোবাসা
ছল করে যে, ছল করে,
তাইতো এখন প্রেম করি না
মন ভরে, মন ভরে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৯/২০১৯
Comments (2)