রক্তের গন্ধ
সাইয়িদ রফিকুল হক
রক্তের গন্ধ পাচ্ছে খুঁজে
এখনও এই নাকটা,
কেমন করে ভুলে যাবো
একাত্তরের সেই ডাকটা?
রাজাকারের নাতি-পুতি
বেড়ে গেছে খুব বেশি,
স্বাধীন দেশে আজও দেখি
ওরা ফুলায় পেশী!
রক্তের গন্ধ, বারুদ-গন্ধ
লেগে আছে নাকে,
একাত্তরের বীর-চেতনা
আবার যেন ডাকে!
সাইয়িদ রফিকুল হক
২০/০৮/২০১৯
Comments (2)