চোখের জলে ভাসবো নাকো
সাইয়িদ রফিকুল হক

চোখের জলে ভাসবো নাকো
ভাসবো সখী সুখে,
আঁধার কালো মেঘটা জমবে
একদিন তোমার মুখে।
আজকে তুমি হাসছো বেশি
মনে বড় সুখ,
দুঃখ একদিন জমবে সখী
আঁধার হবে মুখ।
তোমার দেওয়া দুঃখে আমি
ভাসবো নাকো আর,
কষ্ট আমার ফুল হলে যে
তোমার হবে হার।
চোখের জলে ভাসবো নাকো
হাসবো মনের সুখে,
তোমার দেওয়া দুঃখ একদিন
জমবে তোমার মুখে।


সাইয়িদ রফিকুল হক
১৯/০৮/২০১৯