পশু হয়ে রইলি তুই
সাইয়িদ রফিকুল হক
পশু হয়ে রইলি তুই মানুষ হইলি না,
মানুষ হওয়ার সময় গেল তবু বুঝলি না!
মানুষ হয়ে জন্ম নিয়ে কেন পশু হয়ে রইলি?
পশু হয়ে মানুষ তুই এমনকিছু কি পাইলি?
মানুষ হয়েও এই জীবনের মানে জানলি না!
স্বল্পকালের এই জীবনে শুধু মানুষ হতে হবে,
মানুষ না হলে বড়সড় পদে কি সম্মান বাড়বে?
শুধু মানুষ হলে আর-কোনো পদ লাগবে না।
এখনও সময় আছে, একটু মানুষ হও রে সবাই,
মানুষ হয়ে তুমি কেন হবে জংলী পশুর ভাই?
মানুষ হয়েও তুই মনুষ্যত্বের মর্ম বুঝলি না!
সাইয়িদ রফিকুল হক
১৪/০৯/২০১৯
Comments (1)