কুরবানি তুই করিস কেন?
সাইয়িদ রফিকুল হক
কুরবানি তুই করিস কেন
গোশতো খাওয়ার লোভে!
পশুর ক্ষুধা আছে দেখি
তোর যে স্বভাবে!
মুসলমান তুই ছিলি কবে?
বল না একটু খুলে,
আজকে দেখি ভীষণ ধার্মিক
তুই না মনের ভুলে!
কত পাপী এখন সাজে
ধর্ম-নামের ষাঁড়!
ধর্মে ঢুকে এরাই চাটে
স্বার্থলোভের হাড়!
ভণ্ডগুলো করছে এখন
কুরবানিরই খেলা,
এদের মনে পশুত্ব আজ
পাপ যে আরও মেলা!
গোশতো খাওয়ার লোভে সবাই
ধরছে গোরুর লেজ,
ঈমান-আমল নাই-বা থাকুক
মুখে আছে তেজ!
কুরবানি তুই করিস কেন
লোকদেখানো মোহে!
আল্লাহপ্রভু মহান বলে
আছেন সবই সহে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৮/২০১৯
Comments (0)
No comments yet. Be the first to comment.