বইপ্রকাশে
সাইয়িদ রফিকুল হক
বইপ্রকাশের কথা বলে
চলছে ভীষণ ধান্দাবাজি,
ভণ্ডগুলো করছে এখন
প্রকাশনার কারসাজি!
বিদেশফেরত পয়সাওয়ালা
চাচ্ছে হতে কবি!
ভণ্ডগুলো প্রকাশনার
আঁকছে কত ছবি!
টাকার লোভে টাউটগুলো
ছাপছে কত অখাদ্য,
খাদ্যগুলো ছুঁড়ে ফেলে
বাজায় লোভের বাদ্য!
বইপ্রকাশে চলছে এখন
ভণ্ডগুলোর তেলেসমাতি,
অখাদ্য সব খেয়ে-দেয়ে
ভুগবে গোটা জাতি।
সাইয়িদ রফিকুল হক
২৯/০৬/২০১৯
Comments (3)