জোছনারাতের ফুল
সাইয়িদ রফিকুল হক
শেষ রাতেরই তারা তুমি
জোছনা-রাতের ফুল,
তোমায় বন্ধু ভালোবাসলে
হবে বিরাট ভুল!
মনটা তোমার বরফ যেন
দেখি কত রূপ!
মিথ্যা তোমার প্রিয় খাবার
সত্য শুনে চুপ।
জোছনা-রাতের ফুল যে তুমি
ঝরবে কখন জানি না,
ছোট্ট আমার জীবনটাতে
তোমায় ভালোবাসি না।
সাইয়িদ রফিকুল হক
০১/০৫/২০১৯
Comments (3)