কবির মনে হিংসা নাই
সাইয়িদ রফিকুল হক
কবির মনে হিংসা যে নাই
হিংসা পাপীর বুকে,
লোকদেখানো হাসি ফোটে
ভণ্ডগুলোর মুখে।
কবি হলেন মধুর ভাষী
সত্য বলায় ঠোঁটকাটা,
মিথ্যানাশে তাইতে দেখি
কবির বুকের পাটা।
হিংসা যদি একটুখানি
থাকে কারও মনে,
কবি বলে ডাকবে কেন
এমন পাপীজনে।
যাহার মনে হিংসা আছে
সে হবে না কবি,
কবি হলেন মহাবিশ্বের
আলো-দানের রবি।
সাইয়িদ রফিকুল হক
১৭/০৩/২০১৯
Comments (4)