জাতির পিতার জন্মদিনে
সাইয়িদ রফিকুল হক
শেখ মুজিবের বুকে ছিল
দেশপ্রেমিকের বল,
তাঁর দাপটে চুপসে যেত
সকল জাতের খল।
ভণ্ডগুলো সিংহ দেখে
থাকতো পালায় ভয়ে,
পিছন থেকে করতো আঘাত
মীরজাফরদের নিয়ে!
শেখ মুজিবের বজ্রকণ্ঠে
কাঁপতো ভয়ে শিয়াল,
তাঁর হুংকারে পড়তো ভেঙে
শোষকশ্রেণীর দেয়াল!
এমন নেতার কথা শুনে
ছুটতো মানুষ সভায়,
অনেকজনই মানুষ হলো
শুধু তাঁরই প্রভায়।
জাতির পিতার জন্মদিনে
মনটা করে আনচান,
তাইতো দেখি সব বাঙালি
করছে তাঁকে সম্মান।
পিতার মতো পিতা হলে
সবাই তাঁকে মানে,
বঙ্গবন্ধু মহান নেতা
বিশ্ব তাঁকে জানে।
জাতির পিতার জন্মদিনে
ভালোবাসার পংক্তি,
পিতাদর্শে জীবনগড়ে
বাড়াও দেশের শক্তি।
সাইয়িদ রফিকুল হক
১৬/০৩/২০১৯
Comments (4)