মৃত্যু বন্ধু
সাইয়িদ রফিকুল হক
সবচে আপন বন্ধু তুমি
তোমায় আছি ভুলে!
মনটা কেন মেতে আছে
নিষিদ্ধ কোন্ ফুলের ঘ্রাণে।
কত কথা ভাবি বসে
অল্পদিনের জীবনে,
তোমার কথা বন্ধু তবুও
আসে না তো মনে!
তুমি হলে সবচে আপন
সবচে কাছের বন্ধু,
জীবনখাতার পৃষ্ঠা-উল্টায়
তোমায় ভুলি শুধু!
সাইয়িদ রফিকুল হক
২৬/০২/২০১৯
Comments (2)