মানুষ কোথায়?
মানুষ খুঁজি কতদিন ধরে,
মানুষের প্রত্যাশায়
বসে আছি কত বছর যাবৎ,
তবুও মানুষের দেখা নাই!
মানুষ কোথায়? মানুষ?

মানুষের সঙ্গে হাসিমুখে
আবার বসত করবো,
মানুষের সঙ্গলাভে
আবার মেতে উঠবো আত্মসুখে।
মানুষ কোথায়? মানুষ?