মন ভালো না

মন ভালো না মন ভালো না,
দুঃখকথা তোমরা আমায়
আজকে বেশি বোলো না।
মনের ভিতর দুঃখ বেড়ে
খাচ্ছি ভীষণ বিষম,
কষ্টগুলো হঠাৎ করে
হচ্ছে যেন যম!
মন ভালো না মন ভালো না,
মনখারাপের বন্ধুরা সব
আজকে আমায় আর ডেকো না।