না পাওয়ার যন্ত্রণা

খুব সাধনার জিনিসগুলো যায় হারিয়ে হঠাৎ করে,
দুঃখগুলো জমে তখন একনিমিষে ছোট্ট মনটা ভরে।
হাত বাড়ালে সব মেলে না তবুও কেন বুঝতে চায় না মন?
না পাওয়ার ওই নেশায় পড়ে কতজনে হারায় বুকের ধন!