মনের ভিতর আগুনলাগা নদী

মনের ভিতর আগুনলাগা বিরাট একখান নদী,
একটুখানি শীতল জলে নিভাতো কেউ যদি!
পাশের বাড়ি অনেক মানুষ কেউ দেখে না চেয়ে,
নাকি বন্ধু, তোমার মনেও দুঃখ আছে ছেয়ে?